নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ক্যাবল বা ইলেকট্রিক্যাল শিল্পে ব্যবসাপ্রতিষ্ঠানভিত্তিক (বিটুবি) বিক্রয়, দরপত্রে অংশগ্রহণ এবং প্রকল্পভিত্তিক বিক্রয়ে দক্ষতা প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদ ও যোগ্যতার বিবরণপ্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সাব সেকশন ইনচার্জ
বিভাগ: টেন্ডার সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
কর্মস্থল: বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে মোবাইল বিল, কর্মদক্ষতাভিত্তিক বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব বোনাস।
আবেদন করবেন যেভাবেআগ্রহী ও যোগ্য প্রার্থীদের ওয়ালটনের নির্ধারিত অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে প্রতিষ্ঠানের প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে প্রয়োজনীয় যোগ্যতা, শর্তাবলি ও আবেদনপদ্ধতি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক