চান্দিনায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ১২ ড্রেজার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ রাত
  • ৫৬৩৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সাড়ে ৪ হাজার ফুট পাইপলাইন অপসারণ, জরিমানা আদায় ৭০ হাজার টাকা

কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং ফসলি জমি রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দিনব্যাপী এ অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রায় সাড়ে ৪ হাজার ফুট পাইপলাইন অপসারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইঞ্জারুল হক। উপজেলার সুহিলপুর, বাতাঘাসী ও জোয়াগ ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনগুলো ধ্বংস করা হয়। পাশাপাশি প্রায় সাড়ে ৪ হাজার ফুট পাইপলাইন অপসারণ করা হয়।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইঞ্জারুল হক বলেন, অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কারণে ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এতে পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। তাঁদের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার কারণে কৃষিজমির পাশাপাশি বসতভিটাও হুমকির মুখে পড়ছিল। নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এসব ক্ষতি রোধ করা সম্ভব হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযানেও কোনো ছাড় দেওয়া হবে না।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad