বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী, পিপিএম। এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রায়গঞ্জ ও সলঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা, দীর্ঘদিনের অমীমাংসিত হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ প্রতিরোধে সক্রিয় উদ্যোগ এবং ইভ টিজিং ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমনে সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও ধারাবাহিক প্রশংসনীয় কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা অর্জন করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।
তাঁর এ অর্জনে রায়গঞ্জ ও সলঙ্গা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)