বগুড়ার শেরপুরে ২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ দুপুর
  • ১২২০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ভবানীপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ কাওছার সরকার (২৪)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার বেতগাড়ী গ্রামের মৃত শাজাহান আলী সরকারের ছেলে। অপরজন হলেন শ্রী নিরাঞ্জন চন্দ্র দাস (২৮)। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বড়চাঁপুর গ্রামের শ্রী নবো চন্দ্র দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভবানীপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের সামনে থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য উদ্ধারের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad