সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সৈয়দাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আল রাফি উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের মালেক মিয়ার ছেলে। তিনি কুটি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ফেসবুকে অবরোধের হুঁশিয়ারি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন আল রাফি। ওই ভিডিওতে তিনি কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
এ ছাড়া ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট সফল করার আহ্বানও জানান তিনি।
সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রস্তুতি
আল রাফিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার উপপরিদর্শক (এসআই) হারুনর রশীদ। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রথম দর্পণ,ডেস্ক