সেবার মান, পরিচ্ছন্নতা ও খাবারের মানে আস্থার ঠিকানা বাগবাটি ৩১ শয্যা হাসপাতাল

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ রাত
  • ১৪১৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


নির্ধারিত ৩১ শয্যার সীমা ছাড়িয়ে সবসময় বাড়তি রোগীর চাপ থাকলেও সেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং বিশেষ করে রোগীদের দেওয়া খাবারের মানে সন্তোষ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।


স্থানীয়দের কাছে চিকিৎসাসেবার এক নির্ভরযোগ্য ও আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।


​সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, ওয়ার্ড, করিডোর ও আশপাশের পরিবেশ বেশ পরিপাটি ও পরিচ্ছন্ন।


নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং চিকিৎসক-নার্সদের আন্তরিকতায় স্বস্তি নিয়ে সেবা গ্রহণ করছেন ভর্তি ও বহির্বিভাগের রোগীরা।


​সরকারি হাসপাতালগুলোতে খাবারের মান নিয়ে সাধারণ মানুষের মাঝে যে পুরোনো শঙ্কা থাকে, বাগবাটি হাসপাতালে এসে সেই ধারণা অনেকটাই বদলে গেছে।


হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিয়মিত পুষ্টিকর ও মানসম্মত খাবার পেয়ে তারা বেশ খুশি।


​হাসপাতালে ভর্তি থাকা এক ডেঙ্গু রোগী বলেন, ৩১ শয্যার হাসপাতাল হলেও এখানে সবসময় অনেক রোগী থাকে। তারপরও ডাক্তার-নার্সরা সময়মতো খোঁজখবর নেন।


হাসপাতাল বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন আর খাবারের মানও অনেক ভালো পাচ্ছি। সময়মতো এমন সুস্বাদু ও মানসম্মত খাবার পাব, ভাবিনি।


​আরেক রোগী জানান, আগে সরকারি হাসপাতাল নিয়ে নানা দুশ্চিন্তা থাকত, বিশেষ করে খাবার আর পরিচ্ছন্নতা নিয়ে। কিন্তু এখানে এসে দেখি পরিবেশ খুবই পরিচ্ছন্ন, সেবায় আন্তরিকতার কমতি নেই। নিয়মিত মানসম্মত খাবারও দেওয়া হচ্ছে, এতে আমরা খুব সন্তুষ্ট।


​

​হাসপাতালের সেবিকারা বলেন, আমরা সবসময় রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। সঠিক পরামর্শ, আন্তরিক যত্ন ও নিয়মিত সেবা দিয়ে রোগীদের দ্রুত সুস্থ করে তোলাই আমাদের মূল লক্ষ্য।



রোগীর চাপ সামলে সেবার মান ও খাবারের মান ধরে রাখা প্রসঙ্গে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাহাদৎ হোসেন বলেন, ৩১ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী প্রতিনিয়ত সেবা নিতে আসেন। সীমিত জনবল ও আন্তরিকতা দিয়ে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের জন্য নির্ধারিত খাবার মানসম্মতভাবে সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।


​খাবারের মান নিশ্চিত করার বিষয়ে তিনি আরও বলেন, রোগীদের যে খাবার দেওয়া হয়, সেই খাবার আমি নিজে খেয়ে মান যাচাই করি এবং নিশ্চিত হই। এরপরই তা রোগীদের মাঝে পরিবেশন করা হয়। রোগীরা যেন সুস্থ হওয়ার পাশাপাশি ভালো খাবার পান, সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে।




সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত বলেন, হাসপাতালের সেবার মান, পরিচ্ছন্নতা এবং রোগীদের খাবারের মান বজায় রাখতে আমরা সর্বোচ্চ তদারকি করছি। জনবল সংকটের কারণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে, তাই দ্রুত জনবল বাড়ানো জরুরি। তবে সীমিত জনবল নিয়েই রোগীরা যেন মানসম্মত সেবা পান, সে চেষ্টা অব্যাহত রয়েছে।



সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ‌্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ শারমীন খন্দকার বলেন, ​হাসপাতালে সেবার মান আগের তুলনায় উন্নত হওয়ায় রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এই বাড়তি চাপ সামাল দিতে আমরা তিনজন চিকিৎসককে পর্যায়ক্রমে (অল্টারনেট করে) দায়িত্ব পালনের জন্য পাঠিয়েছি। পাশাপাশি রোগীদের খাবারের মান ও সরবরাহ নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা প্রতিদিন খাবারের পরিমাণ ও মান নিয়মিত তদারকি করছেন। তিনি আরও জানান, এই হাসপাতালে এখনো নতুন পদ সৃষ্টি হয়নি, তবে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পদ সৃজন সম্পন্ন হলে আমরা আরও উন্নত ও বিস্তৃত সেবা দিতে পারব।



​স্থানীয় সচেতনমহল মনে করছেন, চিকিৎসক-নার্সদের নিষ্ঠা, পরিচ্ছন্ন পরিবেশ এবং খাবারের মান নিয়ন্ত্রণে আরএমওর এমন তদারকির ধারা অব্যাহত থাকলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় বাগবাটি ৩১ শয্যা হাসপাতাল আরও দৃষ্টান্ত স্থাপন করবে।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad