‘সব কথা, সবার কথা’—এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী সলঙ্গায় উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সলঙ্গা থানা মোড়ে জয়নাল আবেদিন সুপার মার্কেটে চ্যানেল এস-এর সলঙ্গা থানা প্রতিনিধি শেখ মাহবুব-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব, চ্যানেল এস-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মতিন সরকার, সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, সমাজসেবক তহিদুল ইসলাম সুজন, নিউজ ২১ টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল খালেক, দৈনিক সকালের সময়-এর উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি কাইয়ুম মাহমুদ, দৈনিক সকালবেলা-এর উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক আজকের জনবানী-এর স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন, হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি দেনিক যায়যায়দিন পত্রিকার সলঙ্গা প্রতিনিধি মো. জাকির হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সরকারি কর্মকর্তা, সামাজিক নেতৃবৃন্দ এবং সলঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ চ্যানেল এস-এর বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন এবং চ্যানেলটিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ বিগত বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তারা চ্যানেল এস-এর ভবিষ্যৎ উজ্জ্বল সাফল্য কামনা করেন।

প্রথম দর্পণ,ডেস্ক