রায়গঞ্জে অটোভ্যান–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ দুপুর
  • ১৫১৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে অটোভ্যান–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত

সিরাজগঞ্জ রায়গঞ্জের ভূইয়াগাঁতী-নিমগাছী আঞ্চলিক সড়কে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, জালাল উদ্দীন ও তার স্ত্রী মনোয়ারা বেগম। তারা তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানে থাকা জালাল উদ্দীন ও তাড স্ত্রী মনোয়ারা ঘটনাস্থলেই নিহত হন।

আহতরা হলেন, অটোভ্যান চালক মগরোব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফ এবং অজ্ঞাতনামা আরও একজন যাত্রী।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, উপজেলার নিমগাছী সড়কের খৈচালা এলাকায় অটোভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad