ক্ষমতায় গেলে হাটিকুমরুলে মেডিকেল কলেজ বানাবো: রফিকুল ইসলাম খাঁন
জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, “আপনারা আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন, আমি আপনাদের সলঙ্গার হাটিকুমরুলে একটি মেডিকেল কলেজ উপহার দেব—ইনশাআল্লাহ।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনের সলঙ্গার হাটিকুমরুলের পাঁচলিয়ায় নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা শাহজাহান আলী, সলঙ্গা থানা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা রাকিবুল হাসান, হাটিকুমরুল ইউনিয়ন শাখার আমীর মাওলানা রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোলাইমান হোসেনসহ স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা।

মোঃ শাহাদত হোসেন,স্টাফ রিপোর্টার