রায়গঞ্জে বিএনপির নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ রাত
  • ১৮৯৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ধানগড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম এর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে বলে তিনি প্রতিবাদ জানিয়েছেন। এক লিখিত প্রতিবাদ পত্রে তিনি উল্লেখ করেন গত ২১ ফেব্রুয়ারী ২০২৬ইং তারিখে রঞ্জু নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ভিডিও ছাড়া হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত ঘটনা হলো আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত থেকে বিভিন্ন সময় দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃত্ব দিয়েছি। বিগত দিনে দলের দুঃসময়ে নিজের পকেটের অর্থ দিয়ে,শ্রম দিয়ে, সময় ও মেধা দিয়ে দলের জন্য কাজ করেছি। যার কারনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। জেল জুলুম খেটেছি পায়ে চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি যার চিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছি। অথচ ওই কুচক্রী মহল প্রচার করছে আমি নাকি সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অন্যদলের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছে। যা হাস্যকর ও দুঃখজনক। যা আমার পক্ষে কোনভাবেই সম্ভব না। তাই ওই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রপাগাণ্ডার তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। এবং মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রপাগাণ্ডাতে কেউ বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad