হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ মে ২০২৬, ০৬:৪৩ বিকাল
  • ২৪৭৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও এপ্রিল ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (০৩ মে) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। ‎হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ-এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। ‎সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, থানা ও গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ‎সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণমূলক বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।


‎‎পরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার খুন, ধর্ষণ, ডাকাতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়। দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।


‎‎সভায় অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রমের গুণগত মান বৃদ্ধি এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। ‎এ সময় বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। মাসের শ্রেষ্ঠ কর্মকর্তাদেরও বিশেষ সম্মাননা দেওয়া হয়।


‎‎সভা শেষে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad