অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ, সূচি ঘোষণা

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৮ মে ২০২৬, ১০:১৮ দুপুর
  • ৮৫৯১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ, সূচি ঘোষণা


পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। লাহোর ও রাওয়ালপিন্ডিতে ওই সিরিজ মে-জুন মাসে অনুষ্ঠিত হবে।


এর আগে জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে সর্বশেষ সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এ ছাড়া ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বের ম্যাচগুলোও তারা পাকিস্তানে খেলেছে। যদিও এর মধ্য দুটি ভেস্তে গিয়েছিল বৃষ্টির বাগড়ায়। পাকিস্তান-অস্ট্রেলিয়ার আসন্ন সিরিজ শুরু হওয়ার সময়ে আইপিএলের চূড়ান্ত ধাপের খেলা চলবে। ফলে অধিনায়ক প্যাট কামিন্সসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে অজিদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।


গত বছরের অক্টোবরের পর আর ওয়ানডে ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। ফলে লম্বা বিরতির পর তারা পাকিস্তান সিরিজ দিয়ে এই ফরম্যাটের খেলায় ফিরবে। এদিকে, ৯ জুন থেকে বাংলাদেশের সঙ্গে সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। প্রায় ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে তারা ওয়ানডে খেলতে আসছে।


এদিকে, নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সম্প্রতি তাদের ক্রিকেটাররা ব্যস্ত ছিল স্বদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে। সেই টুর্নামেন্ট শেষেই তাদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু। যাত্রার প্রথমে বাংলাদেশের সঙ্গে ২টি টেস্ট খেলতে এলো শাহিন-বাবররা।



অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের সূচি


৩০ মে – প্রথম ওয়ানডে (রাওয়ালপিন্ডি)

২ জুন – দ্বিতীয় ওয়ানডে (লাহোর)

৪ জুন – তৃতীয় ওয়ানডে (লাহোর)




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad