তাপপ্রবাহ না থাকলেও সপ্তাহজুড়ে ভাপসা গরম থাকবে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ মে ২০২৬, ০৩:৫০ দুপুর
  • ৬০৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

তাপপ্রবাহ না থাকলেও সপ্তাহজুড়ে ভাপসা গরম থাকবে

দুই সপ্তাহ ধরে টানা বর্ষণের পর আগামী বুধবার পর্যন্ত দেশে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে বিছিন্নভাবে বৃষ্টি হলেও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময়ে দেশজুড়ে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও ভ্যাপসা গরম বাড়বে। এছাড়া আগামী বৃহস্পতিবার থেকে আবারো টানা কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য পর্যালোচনায় দেখা যায় সংস্থাটির ৫১টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৫, রাজশাহীতে ১৩, সিরাজগঞ্জের তাড়াশে ৯, নওগাঁর বদলগাছী ৫, বগুড়ায় ২ মিলিমিটার এবং ফরিদপুরে সামান্য বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি।

আজ দুপুরে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, আগামী ৫দিন দেশে বিছিন্নভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময় তাপমাত্রা খুববেশি না বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে দেশজুড়ে ভ্যাপসা গরম পড়তে পারে। এরপর আগামী ১৪ মে থেকে আবার দেশের উত্তর পূর্বাঞ্চলে টানা কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেননা, ওই সময়ে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অতিভারী বর্ষণ হতে পারে।

চলতি বছরে গ্রীষ্মের এই সময়ে বেশি বৃষ্টিপাতের বিষয়ে এই আবহাওয়াবিদ আরো বলেন, বিগত ৩০ বছরের আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায় গত ৪-৫ বছর থেকে বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিক হারে কমে গিয়েছিল। চলতি বছরে আগেভাগেই মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় অভ্যন্তরীণ বৃষ্টিপাত কিছু বেড়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল থেকে টানা প্রায় দুই সপ্তাহ ধরে সারাদেশে বৃষ্টি হয়েছে। এমপি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad