পাটওয়ারীর ‘ডিল ডান’ পোস্ট, জামায়াত আমিরের সঙ্গে সেলফি ভাইরাল

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, ০৭:০৫ বিকাল
  • ২৩৮২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পাটওয়ারীর ‘ডিল ডান’ পোস্ট, জামায়াত আমিরের সঙ্গে সেলফি ভাইরাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে তিনি লেখেন— “ডিল ডান”।

এদিকে একই দিনে রাজশাহীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বিএনপির সমালোচনা করে বলেন, দলের নাম একসময় জাতীয়তাবাদী দল থাকলেও এখন তা “চাঁদাবাজির দলে” পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে এবং তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad