কোরআন-সুন্নাহর ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ দুপুর
  • ২৭৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শোষণ, বৈষম্য ও জুলুমমুক্ত সাম্যের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, আল্লাহর নেজাম এবং পবিত্র কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই তাঁদের আন্দোলন। জাতির অধিকার আদায়ের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

শনিবার (৩১ অক্টোবর) খুলনা মহানগরীর বাবরী চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, তাঁদের উত্থাপিত দাবিগুলো কোনো নির্দিষ্ট দল বা জোটের একক দাবি নয়; বরং দেশের মানুষের অধিকার ও অস্তিত্বের সঙ্গে সংশ্লিষ্ট। রাজপথে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনগণের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

১১ দলীয় ঐক্যের রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে জামায়াত আমির বলেন, তাঁরা শুধু ১১ দলের বিজয় চান না, বরং দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে চান। জনগণের মৌলিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, জাতির অধিকারের প্রশ্নে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা বা আপস করা হবে না। এ লড়াইয়ে আল্লাহর ওপর ভরসা রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে শোষণ ও বৈষম্যের অবসান ঘটবে এবং সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। যতদিন পর্যন্ত এমন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে, ততদিন তাঁদের সংগ্রাম অব্যাহত থাকবে।

পথসভায় তিনি ১১ দলীয় ঐক্যের আন্দোলনে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad