অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি, বরখাস্ত ডিআইজি হারুন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ বিকাল
  • ৩৭৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg (ডিএমপি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ
‘পলায়ন’ হিসেবে গণ্য করে শাস্তিমূলক ব্যবস্থা, আদেশ কার্যকর ২০২৪ সালের ৬ আগস্ট থেকে

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। সরকারি চাকরিবিধি অনুযায়ী তাঁর অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসেবে গণ্য করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে কর্মরত থাকাকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইল ঠিকানায় একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।

এর পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ১৫ এপ্রিল তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা (নম্বর: ০০৫/২০২৫) করা হয়। অভিযোগের বিষয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব দেননি। এমনকি জবাব দেওয়ার সময় বাড়ানোর জন্যও কোনো আবেদন করেননি।

সরকারি চাকরিবিধি অনুযায়ী দীর্ঘদিনের অনুমতিহীন অনুপস্থিতিকে পলায়ন হিসেবে বিবেচনা করে তাঁর বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্যসূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার প্রজ্ঞাপনের বরাতে প্রতিবেদনটি তৈরি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad