মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকদের রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, ০৭:০৬ বিকাল
  • ১৭০২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকদের রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবি

পাথরঘাটায় সংবাদ সম্মেলন শেষে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদের রাজস্বখাতে অন্তর্ভুক্তি, চাকরির স্থায়ীকরণ ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে পাথরঘাটা উপজেলার শিক্ষকরা সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করেছেন।

সোমবার (১৮ মে) সকাল ১১টায় পাথরঘাটা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা দীর্ঘদিনের পেশাগত অনিশ্চয়তা, স্বল্প ভাতা ও কর্মপরিবেশের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুল্লাহ বলেন, ১৯৯৩ সালে চালু হওয়া এ প্রকল্পটি দেশের শিক্ষা বিস্তার, নৈতিকতা চর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, সীমিত ভাতায় দায়িত্ব পালন করেও শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিশু শিক্ষা, ধর্মীয় শিক্ষা, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমে অবদান রেখে আসছেন।

শিক্ষকরা অভিযোগ করেন, প্রকল্পভিত্তিক নিয়োগ হওয়ায় তাদের চাকরির স্থায়িত্ব অনিশ্চিত এবং ন্যায্য বেতন কাঠামো না থাকায় তারা আর্থিকভাবে চরম কষ্টে রয়েছেন। তাই তারা সরকারি রাজস্বখাতে অন্তর্ভুক্ত করে গ্রেড অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ ও চাকরির স্থায়ীকরণের দাবি জানান।

সংবাদ সম্মেলন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন এবং তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad