অনলাইন নিউজ পোর্টাল সিরাজগঞ্জ সংবাদসহ বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে আমাকে জড়িয়ে কিছু মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে যা আদৌ সত্য নয়। প্রকৃত ঘটনা হলো সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ১নং ক্রস বাঁধ পাচিল- রাস্তা নির্মিত কাজে অনিয়মের প্রতিবাদ করায় আমি খোকশাবাড়ি ১নং ওয়ার্ড বিএনপির তিন তিনবারের সিনিয়র সহ সভাপতি মোঃ ওয়াজেদুল ইসলাম জুয়েলের ছেলে ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ রানা এবং ১নং ওয়ার্ড বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মিন্টুর ভাতিজা ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তাওহীদসহ স্থানীয় ছাত্রদল যুবদলের কয়েকজন কর্মী উক্ত কাজটি সিডিউল মোতাবেক করার জন্যে সাব-ঠিকাদার মোঃ বখতিয়ার ফিরোজকে সঠিকভাবে কাজটি করতে বলায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক বির্তক হয়।এরই জের ধরে বখতিয়ার ফিরোজ কৌশলগতভাবে গত ১৫/০৫/২০২৬ইং তারিখ রাত আনুমানিক ৮ঘটিকার সময় মাদক অভিযানের নাম করে কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে পরিকল্পিতভাবে প্রথমে ব্রাহ্মন বয়ড়া গ্রামের আঃ রাজ্জাক মিন্টুর বাড়িতে হামলা চালিয়ে ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তাওহীদকে প্রচন্ড মারপিট করে এসময় তাওহীদের চিৎকারে মিন্টুর ভাবী এগিয়ে আসলে তাকেও সন্ত্রাসীরা বাটাম দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে গুরুতর জখম করে। পরে পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসীরা আমাকেও মারার জন্য রাত্রি আনুমানিক সাড়ে ৮ ঘটিকার সময় ১নং ওয়ার্ড বিএনপির সাবেক চারবারের সভাপতি, খোকশাবাড়ি ইউনিয়নের সুনামধন্য মুরুব্বি ছোনগাছা ইউনিয়ন শিক্ষক সমিতির সাবেক সভাপতি পাচিল গ্রামের মরহুম পিয়ার আলী মাস্টারের বড় ছেলে বর্তমানে ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আমার বাবা মোঃ ওয়াজেদুল ইসলাম জুয়েল ও আমার মা খোকশাবাড়ি ১,২,ও ৩নং ওয়ার্ডের নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার ও খোকশাবাড়ি ইউনিয়ন মহিলা দলের সাবেক সভানেত্রী মোছাঃ শেফালী পারভীনের বাড়িতে প্রবেশ করে ফিরোজ বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালায়।এসময় তারা আমার মায়ের বাড়ির অফিসের দেয়ালে থাকা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ছবি ভাংচুরসহ অফিসে থাকা মূল্যবান আসবাবপত্র ও মটর সাইকেল ভাংচুর করে।এই জঘন্য ঘটনার পরিপ্রেক্ষিতে পরের দিন সিরাজগঞ্জ সদর থানায় মারপিট ও ভাংচুরের হুকুমদাতা বখতিয়ার ফিরোজকে ১নং আসামী করে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। আসামীরা এই জঘন্য ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ফেসবুক আইডি ও ইন্টারনেট ব্যবহার করে আমাকে মিথ্যা মাদকের সাথে জড়িয়ে আমার ও আমার মা একজন জনপ্রতিনিধির সম্মানহানী করার জন্য এধরণের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী মোঃ সোহাগ রানা সভাপতি,১নং ওয়ার্ড ছাত্রদলখোকশাবাড়ি ইউনিয়ন, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।

প্রথম দর্পণ,ডেস্ক