মঙ্গলবার সকালে উপজেলার বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল বড় মহেশখালী মধ্যম ফকিরাঘোনা এলাকার মোহাম্মদ বাদশার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে চোর সন্দেহে ফয়সালকে আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। এরপর তাঁর ওপর নির্যাতন চালানো হয়। মঙ্গলবার সকালেও তাঁকে কয়েক দফা মারধর করা হয়। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একদল লোককে ফয়সালকে বেধড়ক মারধর করতে দেখা যায়।
পরে স্থানীয় লোকজন ফয়সালকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মহেশখালী থানা-পুলিশ হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র: স্থানীয় সূত্র ও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতানের বক্তব্য।

প্রথম দর্পণ,ডেস্ক