অংশগ্রহণমূলক শিক্ষা নিশ্চিত করতে রায়গঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, ০৪:১৩ দুপুর
  • ১৯৭৪০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg অংশগ্রহণমূলক শিক্ষা নিশ্চিত করতে রায়গঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গুডনেইবারস বাংলাদেশের উদ্যোগে পার্টনার স্কুলের শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘গুড চেঞ্জ ফর দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার সিরাজগঞ্জ সিডিপি কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপজেলার বিভিন্ন পার্টনার স্কুলের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের রায়গঞ্জ প্রতিনিধি ও স্বদেশের খবরের সম্পাদক সোহেল রানা।

সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী ম্যানেজার বিপ্লব মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় গণিত বিষয়ে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন চকগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিদওয়ান হাসান।

প্রশিক্ষণে গণিত শিক্ষার আধুনিক ও কার্যকর কৌশল, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, সমস্যা সমাধানভিত্তিক পাঠদান এবং আনন্দমুখর শিক্ষণ-পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশু-বান্ধব শিক্ষা পরিবেশ, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, আধুনিক শিক্ষণ কৌশলের প্রয়োগ এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষকদের ভূমিকা বিষয়ে ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বেলাল হোসেন বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা নতুন শিক্ষণ-পদ্ধতি ও কৌশল আয়ত্ত করতে পারেন, যা শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকেরা জানান, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষণ কৌশল সম্পর্কে সম্যক ধারণা দেওয়াই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও আনন্দময় শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গুডনেইবারস বাংলাদেশ শিক্ষা, শিশু অধিকার, স্বাস্থ্যসেবা ও কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে যাচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad