হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন: নাহিদ ইসলাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ রাত
  • ৪৩০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিদ ইসলাম বলেছেন, ‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কি হেলিকপ্টারে পালিয়ে দেশ ছাড়বেন, নাকি সম্মানের সাথে পদত্যাগ করবেন।’

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলীয় জোটের ঢাকা টু রংপুরমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে এ কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘যারা অতীতে গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের স্থান হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। এরশাদও অনেক সম্মানের সাথে পদত্যাগ করেছিল। ফলে তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকেই বাছাই করে নিতে হবে।’

নাহিদ বলেন, ‘লংমার্চের পক্ষে যে গণজোয়ার শুরু হয়েছে, সেটা প্রতিরোধ করতে’ তাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এ কাজে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সিটি কর্পোরেশনও যোগ দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।’

তিনি দাবি করেন, ‘ব্যানার-ফেস্টুন ছিঁড়ে এই লংমার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না। দফা বাড়ছে, কিন্তু আমরা জানি সকল দফা এসে ঠেকবে এক দফায়। সেটার জন্য প্রস্তুত হন।’




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad