হঠাৎ কেন হুইলচেয়ারে চিত্রনায়িকা পরীমণি?

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৫ জুলাই ২০২৬, ০১:১৮ দুপুর
  • ১৭০৪২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি-সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ। গ্ল্যামারগার্লখ্যাত এই নায়িকাকে হঠাৎ করেই হুইলচেয়ারে বসে থাকতে দেখে রীতিমতো মন ভেঙেছে তার অনুরাগীদের।

​সম্প্রতি সামাজিকমাধ্যমে পরীমণি নিজেই দুটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাকে ব্যান্ডেজ ও প্লাস্টার করা পা নিয়ে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ভিডিও দুটি কোনো একটি হাসপাতাল থেকে ধারণ করা।

​'পায়ে নজর লেগেছে'

​শেয়ার করা প্রথম ভিডিওতে নিজের পায়ের বর্তমান অবস্থা তুলে ধরেন পরীমণি। তবে ঠিক কী কারণে তার পায়ে এই চোট লেগেছে, তা স্পষ্ট করে জানাননি তিনি। ভিডিওর ক্যাপশনে কিছুটা মজার ছলে তিনি লেখেন— "ঠ্যাং (পা)-এ নজর লেগেছে।"

​পরবর্তী ভিডিওতে তাকে প্লাস্টার করা পা নিয়ে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়। নায়িকার এমন আকস্মিক অবস্থা দেখে নেটিজেন ও ভক্তদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— কী হয়েছে পরীমণির?

​ভক্ত ও সহকর্মীদের উদ্বেগ

​ভিডিওগুলো দেখে ভক্তদের অনুমান, বিষয়টি নিয়ে পরীমণি সামাজিকমাধ্যমে মজার ছলে পোস্ট করলেও বাস্তবে তিনি বেশ ভালো রকম যন্ত্রণার মধ্য দিয়েই যাচ্ছেন। নায়িকার পোস্টগুলোর কমেন্ট বক্সে সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেক সহকর্মীই তার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা পাঠাচ্ছেন। তবে চোটের আসল কারণ সম্পর্কে পরীমণির পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad