পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় নির্মিত নতুন ৬ তলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. ওবায়দুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী ইউনুচ শরীফ, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং উপাচার্যের একান্ত সচিব মো. আরিফুর রহমান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন একাডেমিক ভবনটি শিক্ষা কার্যক্রমের পরিধি ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

প্রথম দর্পণ,ডেস্ক