মাকে চিরকুট লিখে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সিয়াম (১৮)
গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর সিয়াম (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিয়াম নড়াইল জেলার কাশিয়াল এলাকার বাসিন্দা আল-আমিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় বসবাস করতেন। এ বছর শ্রীপুরের পিয়ার আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সিয়ামের মা প্রতিদিনের মতো কর্মস্থলে যান। দুপুরে তার ছোট বোন মাদ্রাসা থেকে বাড়ি ফিরে ভাইকে অচেতন অবস্থায় দেখতে পায়। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সিয়ামের পড়ার টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে মায়ের উদ্দেশে লেখা ছিল, ‘সরি আম্মু, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না’।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad