রকমারিতে চাকরি, মাসিক বেতন সর্বোচ্চ ৪০ হাজার টাকা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ নভেম্বর ২০২৬, ০৯:০২ রাত
  • ৩৩৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন বই বিক্রয় প্রতিষ্ঠান রকমারি.কম। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

এক নজরে নিয়োগের তথ্য

প্রতিষ্ঠান: রকমারি.কম

পদ: সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর

অন্যান্য যোগ্যতা: ই-কমার্সে কাজের দক্ষতা

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর

কর্মস্থল: মতিঝিল, ঢাকা

বেতন: মাসিক ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা

যেসব সুবিধা পাবেন

নির্বাচিত প্রার্থীরা দুপুরের খাবার, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস, বেতনসহ ছুটি ও সরকারি ছুটির সুবিধা পাবেন। এ ছাড়া রকমারি.কমের পণ্য কেনায় কর্মীদের জন্য বিশেষ ছাড়, বিনামূল্যে স্ন্যাকস ও চা, চিকিৎসকের পরামর্শ এবং ফিজিওথেরাপি সেবাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬।

তথ্যসূত্র: রকমারি.কমের নিয়োগ বিজ্ঞপ্তি; বিডিজবস ডটকম।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad