করতোয়ার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় নজরুলকে সংবর্ধনা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ দুপুর
  • ১৮২০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে সুস্থ ধারার গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

শনিবার দুপুরে দৈনিক সমকাল প্রতিনিধি কল্যাণ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শামিম হাসান রাজশাহী মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক উপস্থিত থেকে স্থানীয় আইডিয়াল স্কুল প্রাঙ্গনে দৈনিক করতোয়া পত্রিকার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সাংবাদিক নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি অঞ্চলের উন্নয়ন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজকে সঠিক তথ্য প্রদান এসবই নির্ভর করে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর। তাই নসবীন রিপোর্টারদের সঠিক দিকনির্দেশনা দিতে প্রবীণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার স্বচ্ছতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নীতি মানতে সকলকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা আরো বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ঐক্যই পারে একটি সৎ, স্বচ্ছ ও উন্নত দেশ গড়ে তুলতে। সাংবাদিকরা যদি বস্তুনিষ্ঠতায় অটল থাকে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে সমাজ রাষ্ট্র আরও এগিয়ে যাবে।

সম্মানিত অতিথিরা বলেন, নজরুল ইসলামের দীর্ঘদিনের নিষ্ঠা, বস্তুনিষ্ঠ কাজ এবং মাঠপর্যায়ের অনুসন্ধানী রিপোর্টিং তাঁকে এই সম্মাননা এনে দিয়েছে। তাঁর অর্জন উল্লাপাড়ার সাংবাদিক সমাজের জন্যও গর্বের।

সংবর্ধনা গ্রহণ করে সাংবাদিক নজরুল ইসলাম বলেন, এ সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। উল্লাপড়ার মানুষের কথা, সমস্যার কথা এবং উন্নয়নচিত্র তুলে ধরতে আমি সবসময় কাজ করেছি, সামনে আরও করে যাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাহেব আলী, সপ্তাহিক জনতার সংগ্রাম সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজু , দৈনিক মানব জমিন উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ শাহান, দৈনিক ভোরের ডাক সলঙ্গা প্রতিনিধি বাবু শংকর কুমার রায় , দৈনিক ভোরের ডাক উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান বাবলু, দৈনিক সংগ্রাম উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম , দৈনিক নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি জাকিরুল হাসান জিন্না , দৈনিক শ্যামল বাংলা উপজেলা প্রতিনিধি তুহিন আলম,

এশিয়ান টিভি'র উপজেলা প্রতিনিধি আল-আমিন, মুভি বাংলা টিভি উপজেলা প্রতিনিধি আল মাহমুদ, দৈনিক রুপালি বাংলাদেশ উপজেলা প্রতিনিধি আবু বক্কার সিদ্দিক বাবু, দৈনিক জয় সাগর স্টাফ রিপোর্টার আব্দুল জলিল, রাজধানী টিভি উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, অনলাইন দৈনিক গ্লোভাল ভিশন প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক জয় সাগর উপজেলা প্রতিনিধি এনামুল হক, দৈনিক সকালের সময় কাইয়ুম মাহমুদ সহ সামাজিক সংগঠনের প্রতিনিধি ও তরুণ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন নজরুল ইসলামের মতো নিবেদিতপ্রাণ সাংবাদিকদের হাত ধরেই উল্লাপাড়ায় গড়ে উঠবে সুস্থ ও দায়িত্বশীল গণমাধ্যমের আগামীর ভিত্তি।

সবশেষে সংগীত পরিবেশন করে রিমঝিম কচি কাচা মেলার শিল্পীবৃন্দু।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad