ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৬, ১১:২৩ দুপুর
  • ৬৮৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শুক্রবার পাঠানো এক অভিনন্দনবার্তায় ইরানের প্রেসিডেন্ট নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে তার দেশের প্রস্তুতির কথাও জানান।

বার্তায় মাসুদ পেজেশকিয়ান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত করার ক্ষেত্রে তার অবদানের প্রতি যে আস্থা রাখা হয়েছে, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

ইরানের প্রেসিডেন্ট নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন দেশের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad