নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৬, ১২:৫৯ দুপুর
  • ৫০৮২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নৌ ও বিমানবাহিনীর যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি বিবেচনার জন্য ‘নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকালে বিমানবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ পর্ষদের কার্যক্রম উদ্বোধন করেন।

নির্বাচনি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।

পর্ষদের কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল পদমর্যাদার র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলা ও দূরদর্শিতাকে যথাযথভাবে মূল্যায়নের নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, যোগ্যতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতেই কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনা করা উচিত। সামরিক বাহিনীর নেতৃত্বের ক্ষেত্রে দক্ষ, যোগ্য ও দূরদর্শী কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।

নির্বাচনি পর্ষদের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad