দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব সভায় উপস্থাপন করে। পরে কমিটি প্রস্তাবটি অনুমোদন দেয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে আগামী ১৩-১৪ সেপ্টেম্বরের মধ্যে এক কার্গো এলএনজি কেনা হবে। এর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার।

এ ছাড়া যুক্তরাজ্যের টোটাল এনার্জি থেকে আগামী ২৩-২৪ সেপ্টেম্বরের মধ্যে আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ওই সভায় এলএনজি কেনার প্রস্তাবসহ মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় এসব প্রস্তাবের মধ্যে সংশ্লিষ্ট প্রস্তাবটি অনুমোদন করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad