মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, ০৭:০১ বিকাল
  • ৩৫০৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে নিয়ম ভঙ্গের অভিযোগে ৪৫টি ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। একই সঙ্গে এসব ট্যাংকারে পণ্য পরিবহনকারী যেকোনো জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে তেহরান।

রোববার রাতে ইরান-প্রতিষ্ঠিত নতুন সংস্থা ‘পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, কালো তালিকাভুক্ত জাহাজগুলোকে জরিমানা করা, আটক করা এবং এসব জাহাজে থাকা পণ্য জব্দ করা হতে পারে।

কালো তালিকাভুক্ত ট্যাংকারগুলোর মধ্যে রয়েছে বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনকারী ট্যাংকার এবং ক্লিন প্রোডাক্টস বহনকারী জাহাজ।

যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যেই তেহরান এ সতর্কতা জারি করল। পাল্টা ইরানও জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে ‘বিধ্বংসী’।

এর আগে ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে হলে জাহাজ মালিকদের তেহরানের অনুমোদন নিতে হবে। একই সঙ্গে নিরাপত্তাসহ বিভিন্ন সেবা গ্রহণের জন্য নির্ধারিত অর্থ পরিশোধের কথাও বলা হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। চলমান সংঘাতের আগে বিশ্বের দৈনিক অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। তবে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad