পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদযাপন, র‍্যালি ও পোনা অবমুক্ত

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে সোমবার (২৪ আগস্ট) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও মৎস্য পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সকালে মৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসের নীলকমল লেকে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

এ বছর জাতীয় মৎস্যপক্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাজেদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর মো. জামাল হোসেন।

এ ছাড়া মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা র‍্যালি ও পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad