এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থা

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ দুপুর
  • ৯১৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফর্ম পূরণের নামে বাড়তি টাকা নেওয়া যাবে না, প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৬ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের জন্য নির্ধারিত ফির বাইরে কোনো অতিরিক্ত অর্থ না নেওয়ার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

নির্দেশনায় আরও বলা হয়, এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নির্দেশনা গুরুত্বসহকারে প্রতিপালনের অনুরোধ জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad