জেলেনস্কির প্রতি ট্রাম্পের হতাশা প্রকাশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ দুপুর
  • ১৪৩৭৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের প্রস্তাব এখনো না পড়ায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি “কিছুটা হতাশ।

কেনেডি সেন্টার অনার্স অনুষ্ঠানের লালগালিচায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি, ইউক্রেনের নেতৃত্বের সঙ্গেও — যার মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আর আমাকে বলতে হবে, কয়েক ঘণ্টা আগেও প্রেসিডেন্ট জেলেনস্কি প্রস্তাবটি পড়েননি জেনে আমি কিছুটা হতাশ হয়েছি।”

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কয়েক দিনের আলোচনা শনিবার স্পষ্ট কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। তবে জেলেনস্কি “বাস্তব শান্তির” লক্ষ্যে আরও আলোচনায় অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এর আগে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। মস্কো ওই শান্তি প্রস্তাবের কিছু অংশ প্রত্যাখ্যান করেছে।

গত মাসে প্রথম খসড়া প্রকাশের পর থেকে মার্কিন শান্তি পরিকল্পনাটি একাধিকবার সংশোধন করা হয়েছে। সমালোচনার মুখে পড়ে পরিকল্পনাটি—অনেকেই দাবি করেছেন, রাশিয়ার প্রতি এটি অতিরিক্ত সহনশীল, যারা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে যুদ্ধ শুরু করেছিল।

সূত্র: আল আরাবিয়া




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad