মঙ্গলবার দুপুরে রাষ্ট্রদূত প্রথমে কান্তনগরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের প্রাচীন স্থাপত্যশৈলী, টেরাকোটার কারুকাজ ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন।
পরে তিনি একই উপজেলার নয়াবাদ এলাকায় অবস্থিত ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেদা আক্তার, সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান, কাহারোলের সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
এ সময় রাষ্ট্রদূত কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদের ইতিহাস, স্থাপত্যশৈলী ও ঐতিহ্য সম্পর্কে বিভিন্ন তথ্য অবহিত হন। ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখার মাধ্যমে তিনি দিনাজপুরের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)