ছাগল গোসল করানো নিয়ে বিরোধ, মারধরে দিনমজুরের মৃত্যু

  • মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ দুপুর
  • ১০৮৭০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
পাবনার চাটমোহরে ছাগল গোসল করানোকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আব্দুল বারেক ওরফে বাকি (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল বারেক উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামের সোবাহান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট সকালে আব্দুল বারেক তার একটি পাঁঠা ছাগলকে বাড়ির পাশের পুকুরে গোসল করাতে নিয়ে যান। এ সময় একই গ্রামের জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি তাকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রবিউল বাঁশ দিয়ে বারেকের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে নিহতের মরদেহ ঢাকা ও রাজশাহী থেকে নিজ বাড়িতে পৌঁছানোর পর দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে চাটমোহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad