সলঙ্গায় মহাসড়কে ডাকাতির চেষ্টা, আটক ৩

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ দুপুর
  • ৩৩৮৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জে ট্রাক দিয়ে মহাসড়কে ব্যারিকেড দিয়ে দূরপাল্লার বাসে ডাকাতি চেষ্টাকালে তিন ডাকাতকে আটক ও একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজারসংলগ্ন ফাঁকা এলাকায় এ ঘটনা ঘটে।

আটকৃতরা হলেন' টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলটেংগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ট্রাকচালক নাজমুল হোসেন (৩০), চালকের সহকারী একই এলাকার ইদ্রিস আলীর ছেলে সোলাইমান হোসেন (২৫) ও ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের আওলাদ হোসেনের ছেলে আমিনুর ইসলাম (২৪)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মহাসড়কে যাত্রীকালীন টহল চলাকালে জরুরি সেবা ৯৯৯-এ থেকে কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ট্রাকে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে নিউ মায়ের আঁচল হোটেলের সামনে থেকে তিনজনকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়। তবে ট্রাকে থাকা আরো ৮-১০ জন অন্ধকারে পালিয়ে যায়।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী বাসের যাত্রী কুমিল্লা স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাসিনুল হক পুলিশের কাছে অভিযোগ করেন ঘটনাস্থলে পৌঁছামাত্র ডাকাতরা ট্রাক দিয়ে মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে বাসটিতে ডাকাতির চেষ্টা করছিল।

জরুরি সেবা ৯৯৯-এ কল করেন তিনি। এর পরই সেখানে অভিযান চালানো হয়।

ওসি আরো বলেন, আটক তিনজনসহ জব্দ করা ট্রাকটি রাতেই সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযানে নেতৃত্ব দেওয়া হাটিকুমরুল থানার এসআই আরব আলী বাদী হয়ে মামলা করেছেন।'

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, বুধবার দুপুরে আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad