মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের যৌথ অভিযানে দিনাজপুরের বিরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি মোছাঃ নূরছাপা (৩৫) দিনাজপুর জেলার হাকিমপুর থানায় দায়ের করা একটি মাদক মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
১৪ ডিসেম্বর রবিবার' গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানায়, রায় ঘোষণার পর থেকে তিনি পরিচয় পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ ডিসেম্বর ২০২৫ রাতে বিরামপুর থানাধীন ঢাকা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

প্রথম দর্পণ,ডেস্ক