বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকার বিরোধীদলীয় বন্ধুদের সহযোগিতা আশা করেছিল। কিন্তু এর পরিবর্তে একটি বিশাল গাড়ি লংমার্চের আয়োজন করা হয়েছে। জনগণকে অযথা উত্তেজিত করে অন্য কিছু করার অপচেষ্টা করা হয়েছিল কি না—এমন প্রশ্নও উঠেছে বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচনের পর সরকার গঠনের ১০ থেকে ১২ দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা তেল ও গ্যাস সরবরাহে বাধা তৈরি হয়। বিষয়টি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও স্পষ্টভাবে উঠে এসেছে।
তিনি আরও বলেন, দেশের দুটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল)-এর একটিতে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে দুর্ঘটনা ঘটে। এর ফলে ওই এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। জ্বালানি সংকটের মধ্যে এটি বাড়তি বিপদ তৈরি করেছে। এ কারণেই

প্রথম দর্পণ,ডেস্ক