বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মোস্তফা কামালকে কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সম্প্রতি লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পাওয়া মো. সাইদুল ইসলামকে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনীর এই দুই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এ কারণে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছিল।

প্রথম দর্পণ,ডেস্ক