ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ বিকাল
  • ২২৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ময়মনসিংহ নগরীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক ও সাত বছরের এক শিশু। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর ঢাকা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফুলবাড়ীয়া উপজেলার সোনিয়া ও সাদেক। আহত শিশু সাজিদ ও সিএনজি চালক হারুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে ফুলবাড়ীয়া উপজেলা থেকে সিএনজি চালক হারুন সোনিয়া, তাঁর সাত বছরের ছেলে সাজিদ ও সাদেক নামের এক যাত্রীকে নিয়ে ঢাকার বাইপাস এলাকায় আসেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা সোনিয়া ও সাদেক নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রাকিবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad