বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান (৫২) পাবনা জেলার আতাইকোলা থানার দক্ষিণ আতাইকুলা গ্রামের মৃত খোদা বক্স মোল্লার ছেলে।
শাহজাদপুর ফায়ার স্টেশন অফিসার পারভেজ আহমেদ এ বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া থেকে পাবনাগামী ‘আল আমিন’ পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনার বেড়া এলাকায় নিয়ে যান বলে জানা গেছে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)