ক্ষেতলালে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ দুপুর
  • ৫৬৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামের শাহিনের ছেলে শোয়াইব হোসেনের স্ত্রী মুশফিকা নাজনীন মিতু (১৮)নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভালোবেসে বিয়ের এক বছর পর এ মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার(২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত গৃহবধূ মিতুর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে ক্ষেতলাল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad