এটিইউর নাম বদলে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’, সিটিটিসিও নতুন কাঠামোয়

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ বিকাল
  • ১৯০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) নতুন নামে ‘এসআরইউ ডিএমপি’ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নতুন কাঠামোর আওতায় দেশের বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় প্রয়োজন অনুযায়ী এসআরইউর শাখা গঠন করা হবে। সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কমান্ডে এসব শাখা পরিচালিত হলেও সামগ্রিক শৃঙ্খলা ও কেন্দ্রীয় সমন্বয় থাকবে এসআরইউর দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপির অধীনে।

মেট্রোপলিটন এলাকায় হবে এসআরইউর শাখা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে এটিইউর সদর দপ্তরে থাকা কর্মকর্তাদের সারাদেশে উগ্রবাদী কার্যক্রম মোকাবিলায় কাজ করার এখতিয়ার ছিল। এখন এসআরইউকে একটি সুশৃঙ্খল ও সমন্বিত কাঠামোর আওতায় আনা হচ্ছে।

প্রয়োজন অনুযায়ী প্রত্যেক মেট্রোপলিটন এলাকায় এসআরইউর শাখা গঠন করা হবে এবং এসব ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও সদস্য নিয়োগ দেওয়া হবে। ঢাকায় সিটিটিসি এখন থেকে ‘এসআরইউ ডিএমপি’ নামে কার্যক্রম পরিচালনা করবে।

দেশের যেসব এলাকায় প্রয়োজন হবে, সেসব স্থানেও এসআরইউর ইউনিট গঠন করা হবে বলে জানান মন্ত্রী। কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্ব পালন করবেন এসআরইউর প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি।

প্রজ্ঞাপনের মাধ্যমে অভিন্ন কাঠামো

সালাহউদ্দিন আহমদ বলেন, সিটিটিসি আনুষ্ঠানিকভাবে আলাদা কোনো ইউনিট হিসেবে গঠিত ছিল না; এটি ডিএমপির অধীনেই কার্যক্রম পরিচালনা করত। এখন প্রজ্ঞাপনের মাধ্যমে পুরো ব্যবস্থাকে একটি অভিন্ন সাংগঠনিক কাঠামোর আওতায় আনা হচ্ছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad