শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেপ্টেম্বরে বাড়ছে মৃত্যু-আক্রান্তস্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ২৫৮ জন। চলতি বছরের মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি ঘটেছে এই মাসের প্রথম ২৫ দিনে।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ৪৪, চট্টগ্রামে ২৪৬, ঢাকা বিভাগে—ঢাকার দুই সিটি করপোরেশন বাদে—২৪১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩, খুলনায় ১৩০, ময়মনসিংহে ৩৭, রংপুরে ৪৪ এবং সিলেটে চারজন ভর্তি হয়েছেন।
একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৫৩ জন।
চলতি বছর ২১১ মৃত্যুস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনে মারা গেছেন ১১৪ জন।
জানুয়ারি থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৭০ হাজার ১০৪ জন। মৃত ২১১ জনের মধ্যে পুরুষ ও নারীর সংখ্যা পৃথকভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স