জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ বিকাল
  • ৪১৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করেছে পুলিশ। একই কার্যালয় থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে তাকে পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে জাসদ কার্যালয়ে শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছিলেন। বিষয়টি জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন। পরে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন।

বিকেল ৪টার দিকে পুলিশ ওই কার্যালয় থেকে একে একে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। সেখানে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অনেককে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আবু জাফর সূর্যের ফেসবুক আইডিতে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে তিনি দাবি করেন, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালনকালে তাকেসহ অনেককে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যায়। পরে তিনি পল্টন থানায় থাকার কথাও জানান।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad