সুন্দরবনে বনদস্যুর হাতে চার জেলে অপহরণ

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারাণী এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

এ সময় জেলেদের পাঁচটি মোবাইল সেট ও একটি মাছ ধরা নৌকাও নিয়ে যায় বনদস্যুরা। এ ঘটনায় উপকূলের জেলে ও মহাজনদের মাঝে নতুন করে দস্যু আতঙ্ক দেখা দিয়েছে।

অপহৃত জেলেদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন—রিপন (২৬), ফরিদ (৩০) ও রিপন (২৮)। তাদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের শরণখোলা ও রামপাল উপজেলায় বলে জানিয়েছেন মহাজনরা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মহাজন জানান, বনদস্যু মজনু বাহিনীর ১০-১২ জনের একটি সশস্ত্র দল ট্রলারযোগে এসে জেলেবহরে হানা দেয়। তারা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পৃথক স্থান থেকে চারজনকে তুলে নিয়ে যান। এ সময় জেলেদের ব্যবহৃত পাঁচটি মোবাইল সেট ও একটি নৌকাসহ বিভিন্ন মালামাল লুটে নেয় দস্যুরা। তবে অপহৃত জেলেদের মুক্তির জন্য এখন পর্যন্ত কোনো দস্যু দলের পক্ষ থেকে মহাজনদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় জানিয়েছেন, জেলে অপহরণের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধার ও তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad