স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না মামলা হয়েছে, কতটা বিচ্ছিন্ন তিনি: সালমান মুক্তাদির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ বিকাল
  • ৩৬৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে ঘটে যাওয়া ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মামলা না করা’ সংক্রান্ত মন্তব্যকে অসত্য দাবি করে সালমান প্রশ্ন তোলেন, ‘মামলা করা হয়েছে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না, কতটা বিচ্ছিন্ন তিনি?’

রোববার দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় সালমান জানান, ঘটনার পর তিনি রাত ৪টা পর্যন্ত ক্যান্টনমেন্ট থানায় বসে থেকে অভিযোগ দায়েরের কার্যক্রম চালিয়েছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সামনে এসে দাবি করেন যে কোনো মামলাই করা হয়নি। সালমান বলেন, ‘আপনার আন্ডারে থাকা প্রতিটি থানা ও কর্তৃপক্ষ আপনার একটি কলের দূরত্বে। অথচ আপনি জানেনই না যে মামলা দায়ের করা হয়েছে। দেশের নাগরিকদের নিরাপত্তা প্রটোকল থেকে আপনি কতটা বিচ্ছিন্ন?’

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে সালমান বলেন, এই তাণ্ডবের ঘটনাকে ‘টুকটাক ভাঙচুর’ বলে লঘু করার চেষ্টা করা হয়েছে। তিনি জানান, হামলাকারীদের মধ্যে তিনজনকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ হাতেনাতে ধরা হয়েছে। তারা মারধরের শিকার হয়ে মানুষের সামনে বিএনপির নাম ব্যবহার করেছে এবং স্বীকারোক্তিও দিয়েছে।

সালমান মুক্তাদির আরো উল্লেখ করেন, যে এলাকায় ঘটনাটি ঘটেছে তা ঢাকা-১৭ আসন, যা প্রধানমন্ত্রীর নির্বাচনি আসনভুক্ত। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে এত বড় একটি ঘটনা ঘটল, যা দেশজুড়ে প্রচারিত হলো। অথচ প্রশাসন এটিকে অত্যন্ত হালকাভাবে উপস্থাপন করছে।’

তিনি স্পষ্ট করেন যে সরকারের কাছে কোনো আর্থিক ক্ষতিপূরণ বা সাহায্য তার চাওয়া নয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের সাধারণ নাগরিক ও তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক দলের ভাবমূর্তি রক্ষার জনসংযোগ করা নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বশীল পদে থেকে নাগরিকদের প্রতি আরো সংবেদনশীল ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad