চট্টগ্রামে জুয়ায় হেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেপ্তার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ রাত
  • ৫১০৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর বন্দর থানার আদর্শ পাড়া এলাকায় জুয়ায় টাকা হেরে পারিবারিক কলহের জেরে সানজু বিবি (৩৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করে জুয়াড়ি স্বামী। এ ঘটনায় হত্যাকাণ্ডের দুই ঘণ্টার মধ্যে তার স্বামী মো. জাবেদকে (৪২) গ্রেপ্তার করেছে এসআরবি-৭। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার জাবেদ ওই এলাকার মৃত আব্দুল খবিরের ছেলে।

বুধবার বিকেলে এসআরবি-৭-এর নগরের বহদ্দারহাট মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান

স্থানীয় ও এসআরবি সূত্রে জানা যায়, জাবেদ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। জুয়ায় টাকা হারানোকে কেন্দ্র করে বুধবার সকালে স্ত্রী সানজুর সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জাবেদ ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে স্ত্রীর গলায় ছুরি দিয়ে আঘাত করেন। সানজুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জাবেদ পালিয়ে যান।

পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত সানজুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআরবি সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে ১২টার দিকে বন্দর পুরাতন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে জাবেদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের সামনে একটি কাঁঠালগাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad