অটোগ্যাসের দাম বাড়ল, লিটারপ্রতি ৮৪ টাকা ৬২ পয়সা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৮ বিকাল
  • ২৩৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে। সেপ্টেম্বরে এই দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।

রোববার বিকেলে অটোগ্যাস ও এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নির্ধারিত নতুন দর একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

১২ কেজি এলপিজিতে বেড়েছে ২৫২ টাকা

অটোগ্যাসের পাশাপাশি ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে অক্টোবরের জন্য এলপিজির নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দরে প্রতি কেজি বেসরকারি এলপিজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা ৬ পয়সা, যা সেপ্টেম্বরে ছিল ১৩২ টাকা ৮ পয়সা।

অটোগ্যাসের দাম বৃদ্ধির ফলে এ জ্বালানি ব্যবহারকারী যানবাহনের পরিচালন ব্যয় বাড়বে। একই সঙ্গে এলপিজির দাম বৃদ্ধির প্রভাবও ভোক্তাদের ওপর পড়বে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad