বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ দুপুর
  • ২৫৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) সকালে তারা সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অটোরিকশাচালকদের অভিযোগ, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা গাড়ি চালাতে পারছেন না। ফলে তাদের আয়-রোজগারও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভর করেই তারা অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে জীবিকা নির্বাহ করেন। সংযোগ বিচ্ছিন্ন থাকায় অটোরিকশা চালানো সম্ভব হচ্ছে না। এতে তারা পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়েছেন।

সড়ক অবরোধের কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়। একই সঙ্গে আশপাশের সড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।

এদিকে, দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশাচালকরা। বর্তমানে খণ্ড খণ্ড মিছিল ও অবস্থানের মাধ্যমে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad